১০ দিনে ৮০৫ টন ইলিশ গেছে ভারতে
বাণিজ্য

১০ দিনে ৮০৫ টন ইলিশ গেছে ভারতে

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): দুর্গাপূজার শুভেচ্ছা হিসাবে বেনাপোল বন্দর দিয়ে এবার এক হাজার ৪৭৫ মেট্রিকটন ইলিশ মাছ ভারতে রপ্তানি হচ্ছে। এর মধ্যে শেষ ১০ দিনে গেছে ৮০৫ দশমিক ৭ মেট্রিকটন ইলিশ যার মূল্য ৮০ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশে বাংলাদেশ পেয়েছে ১০ মার্কিন ডলার বা ৮০০ টাকা। শুল্ক ছাড়াই রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২০০ গ্রাম।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার নয়জন রপ্তানিকারককে মোট এক হাজার ৪৭৫ মেট্রিকটন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিকটনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। ২৮ সেপ্টেম্বর শেষ চালানের ইলিশ ভারতে পৌছেছে। ১০ অক্টোবর পর্যন্ত বাকি ৬৭০ টন ইলিশ পাঠানো হবে।

ইতোমধ্যে যশোরের শার্শার জনতা ফিসের ৩২২ টন, ঢাকার রিপা এন্টারপ্রাইজের ১৭৫ টন, টাইগার ট্রেডিংয়ের ২১০ টন, ইউনিয়ন ভেঞ্জারের ১৭৫ টন, গাজী ফ্রেশ সি ফুডসের ২৭০ টন, খুলনার জাহানাবাদ সি ফুডসের ১৫০ টন, চট্টগ্রামের প্যাসিফিক সি ফুডসের ১৫০ টন, পাবনার সেভেন স্টার ফিস প্রসেসিং লিমিটেডের ১৫০ টন ও বরিশালের মাহিম এন্টারপ্রাইজের ১৭৫ টন মাছ রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। বেনাপোল কাস্টমস থেকে মাছগুলো ছাড়িয়ে ভারতে পাঠানোর দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট নিলা এন্টারপ্রাইজ।

২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। এর পর গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। গতবার ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা