বাণিজ্য

লাগামহীন চাল-তেলের বাজার 

নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহের চেয়ে চাল-তেলের দাম আরও একধাপ বেড়েছে। চাল ও ভোজ্যতেলের বাজারে লাগাম নেই, চলছে ঊর্ধ্বমুখী ভাব।

এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বলে রাজধানীর খুচরা বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সব ধরনের চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাল বিক্রেতারা। বাজার নিয়ে সরকারের কঠোর নজরদারি না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ।

একমাসের ব্যবধানে দুইবার সয়াবিন তেলের দাম বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। বাড়তি দামের পণ্য খুচরা বাজারে এখনও না পৌঁছালেও ডিলাররা আগেই জানিয়ে দিচ্ছেন বলে খুচরা ব্যবসায়ীরা জানান।

অনেকে মনে করেন“মিডিয়াতে যেগুলো নিয়ে লেখালিখি হয় কেবল সেগুলো নিয়েই সরকারের লোকেরা কিছুটা দৌঁড়ঝাপ দেয়। কিন্তু সরকারের দায়িত্ব হলো- কঠোর অবস্থান নিয়ে মনিটরিং করা। সেটা আমরা দেখছি না।”

এদিকে বাজারে সব ধরণের চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।রাজধানীর খুচরা বাজারে সবচেয়ে কম দামের মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। আর সরু মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়।

চালের আড়তদার বলেন, মিলাররা কারসাজি করে এই দাম বাড়িয়ে দিয়েছে। তারা আগে থেকেই কৃষকদের কাছ থেকে ধান কিনে এখন কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছে।তবে বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় একদিনে ধানের মণপ্রতি দাম ৫০ টাকা করে কমেছে বলে জানান তিনি।“সরকারের এই তৎপরতা অব্যাহত থাকলে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।”৬০ টাকার কমে সবজি নেই

রাজধানীর কাঁচাবাজারগুলোতে কোনো সবজিই কেজিতে ৬০ টাকার কমে বিক্রি হচ্ছে না। শুক্রবার নগরীর মালিবাগ কাঁচাবাজার, রামপুরা, শান্তিনগর, সেগুনবাগিচা, খিলগাঁও কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া যায়।সবজি ব্যবসায়ীরা জানান, বেশ কিছু দিন ধরেই সবজির বাজার চড়া। বেশিরভাগ সবজি কেজি ৭০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তারা জানান, সিমের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এটি বেশ কিছুদিন ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। টমেটো ১১০-১২০ টাকা, করলা ৯০-১০০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ১০০ টাকা, বেগুন ৯০-১১০ টাকা, ধুন্দল ৭০ টাকা, মূলা ৭০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখি ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজির বাজার রীতিমত আগুন! কোনো সবজিই তো নিম্নে ৭০ টাকা, ঊর্ধ্বে ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।“এ সময়ে অন্য বছরের তুলনায় সবজির দাম অনেক বেশি মনে হল। প্রয়োজন থাকলেও দাম বেশি হওয়ার কারণে অল্প-স্বল্প করে সবজি নিয়ে চালাতে হচ্ছে।”

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা