সংগৃহীত ছবি
বাণিজ্য

সোনার রেকর্ড দাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভরিতে সর্বোচ্চ ১,১৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম হবে ১,২০,০৮০ টাকা।

আরও পড়ুন: বৃষ্টিতে সবজির দাম ২গুণ

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়।

সোমবার (১৫ জুলাই) থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ প্রতি ভরি ভালো মানের সোনা ১,১৮,৮৯১ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানায়, বিশ্বের স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি হয়েছে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

নতুন দাম এই অনুযায়ী, দেশে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১,২০,০৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,১৪,৬২২ টাকা, ১৮ ক্যারেটের ৯৮,২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮১,২২৮ টাকায় বিক্রি করা হবে।

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।

অপরদিকে রোববার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১,১৮,৮৯১ টাকায়, ২১ ক্যারেট ১,১৩,৪৯১ টাকা, ১৮ ক্যারেট ৯৭,২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮০,৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা