সংগৃহীত ছবি
বাণিজ্য

বৃষ্টিতে সবজির দাম ২গুণ

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলিতে টানা বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাতে সবজির দাম প্রায় ২গুণ বেড়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন। এ সময় ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে কৃষকের সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এই কারণেই সবজির দাম বেড়েছে।

আরও পড়ুন: কমছে যমুনার পানি

শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই হিলি সবজি বাজার ঘুরে দেখা যায় যে, ২ সপ্তাহ আগে করলা ৬০ টাকায় বিক্রি হয়েছে তা শনিবার ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এ সময় ১৫ টাকার পটল ৩০ টাকা, ১৫ টাকা কেজির ঢেঁড়স ৩০ টাকা, ৪০ টাকা কেজির বেগুন ৮০ টাকা, ৪০ টাকা কেজির কাঁকরোল ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ৩০ টাকা কেজির বটবটি ৬০ টাকা, ১৬০ টাকা কেজির কাঁচামরিচ ২০০ টাকা ও ৮০ টাকা কেজির ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

সবজি কিনতে ক্রেতা জানান, বাজারে জিনিসপত্রের দাম যেই ভাবে বাড়ছে, তবে আমাদের আয় কিন্তু তেমন বাড়েনি। কিছুদিন আগেও সবজি যেই দামে কিনেছিলাম, শনিবার তা প্রায় ২গুণ দামে কিনতে হলো।

আরও পড়ুন: ট্যাংকে নেমে ২ রাজমিস্ত্রীর মৃত্যু

হিলি বাজারের সবজি ব্যবসায়ী জানান, সারা দেশে টানা বৃষ্টিতে সবজি আমদানি অনেক কম। এছাড়াও, কৃষকের জমিতে পানি জমে প্রায় সকল সবজি নষ্ট হয়ে গেছে। এরই ফলে বর্তমানে আমরা পাঁচবিবি ও বিরামপুর হতে সবজি কিনে আনছি। আমরা আড়ৎ থেকে বেশি দামে কিনে আনায় তা বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা