পেঁয়াজের দর কারসাজিতে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
বাণিজ্য

পেঁয়াজের দর কারসাজিতে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পেঁয়াজের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো বা মূল্য তালিকার সঙ্গে ক্রয় রশিদের গড়মিল থাকায় খুলনা নগরীর ছয়টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজের বাজারদর তদারকিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথকভাবে এসব অভিযান চালান।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নগরীর বিভিন্ন খুচরা বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, আটা ও পেঁয়াজের পাইকারি ও খুচরা মূল্য তদারকি করা হয় নগরীর বয়রা বাজার, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং ট্রাকস্ট্যান্ড পাইকারি বাজারে। এ সময় ভোক্তা অধিকারবিরোধী অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ডে পেঁয়াজের পাইকারি বাজারে তদারকি করে মূল্য তালিকার সঙ্গে ক্রয় রশিদের গড়মিল থাকায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ক্রয় রশিদ যাচাইসহ ক্রেতাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত না কিনতে মাইকিং করে সচেতন করা হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাফে টানা পঞ্চম মেয়াদ সালাহউদ্দিনের

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বা...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা