আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চাঙ্গা হয়ে উঠেছে
বাণিজ্য
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চাঙ্গা হয়ে উঠেছে

চাঙ্গা হচ্ছে স্বর্ণের বাজার

প্রশান্ত কথা

বাড়তি চাহিদার জের ধরে এরই মধ্যে মূল্যবান ধাতুটির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে। তবে চাহিদা ও দামের ক্ষেত্রে চাঙ্গা ভাব বজায় থাকলেও করোনাকালে স্বর্ণের উত্তোলন খাত মন্দার মুখে পড়তে যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক কনসালটেন্সি কোম্পানি গ্লোবালডাটার পূর্বাভাসে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে চলতি বছর স্বর্ণের বৈশ্বিক উত্তোলন ১ দশমিক ৭ শতাংশ কমে আসতে পারে। বাড়তি চাহিদার বিপরীতে উত্তোলন খাতের এ সম্ভাব্য মন্দা ভাব আগামী দিনগুলোয় স্বর্ণের দামে বিদ্যমান চাঙ্গাবস্থাকে আরো ত্বরান্বিত করতে পারে। দীর্ঘমেয়াদে চাঙ্গা থাকতে পারে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্স ও মাইনিংডটকম।

গ্লোবালডাটার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ও দেশে দেশে লকডাউনের জের ধরে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্বর্ণের বৈশ্বিক উত্তোলন খাত চরম সংকটে পড়েছিল। ওই সময় মূল্যবান ধাতুটির বৈশ্বিক উত্তোলন দাঁড়ায় সাকল্যে ১৪ লাখ আউন্সে। ২০১৯ সালের একই প্রান্তিকে বিশ্বজুড়ে ২৯ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে বিশ্বজুড়ে মূল্যবান ধাতুটির উত্তোলন কমেছে ১৫ লাখ আউন্স।

বছর শেষে মূল্যবান ধাতুটির বৈশ্বিক উত্তোলন ২০১৯ সালের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমে আসার সম্ভাবনা রয়েছে। লকডাউনের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের খনিগুলোয় উত্তোলন কার্যক্রম সীমিত করতে বাধ্য হয় এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো। নিউমন্ট, ব্যারিক গোল্ড, অ্যাংলোগোল্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান খনিতে ভাইরাস সংক্রমণ এড়াতে স্বর্ণ উত্তোলন কমিয়ে আনে। ছুটিতে পাঠানো হয় শ্রমিকদের।

করোনার সংক্রমণ ও লকডাউনের কারণে শুধু দক্ষিণ আফ্রিকার খনিগুলো থেকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অ্যাংলোগোল্ডের স্বর্ণ উত্তোলন কমেছে ৬৩ হাজার আউন্স। একই সময়ে প্রতিষ্ঠানটির আওতায় থাকা খনিগুলো থেকে মূল্যবান ধাতুটির সম্মিলিত উত্তোলন কমেছে ৮৫ হাজার আউন্স। এ পরিস্থিতি মূল্যবান ধাতুটির বৈশ্বিক উত্তোলন খাতে মন্দা ভাবের জন্ম দিয়েছে। যা বছর শেষে স্বর্ণের সামগ্রিক বৈশ্বিক উত্তোলন কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

২০২০ সালের শুরু থেকে বিশ্বজুড়ে করোনা মহামারীর বিস্তারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চাঙ্গা হয়ে উঠেছে। মুদ্রা ও শেয়ারবাজারের দুর্বল অবস্থান বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তুলনামূলক নিরাপদ বিবেচনা করে তারা স্বর্ণের বাজারে বাড়তি বিনিয়োগ করেছেন। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে টানা বাড়তির দিকে ছিল স্বর্ণের দাম।

আগস্টে এসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। ইতিহাসে আগে কখনই এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।মূল্যবান ধাতুটির দাম বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চে উন্নীত করেছে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা