২ শতাংশ শেয়ার না থাকায় পদ হারাচ্ছেন ৬ কোম্পানীর  ১২ পরিচালক
বাণিজ্য
২ শতাংশ শেয়ার না থাকায় পদ হারাছে ৬কোম্পানীর  ১২ পরিচালক

শেয়ার না থাকায় পদ হারাচ্ছেন ১২ পরিচালক

প্রশান্ত কথা:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত হয় যে যাদের নিজ কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করে না তাদের পরিচালক পদ বাতিল করা হচ্ছে ছয় বিমা কোম্পানির ১২ উদ্যোক্তা ও পরিচালকদের। এই পরিচালকরা দীর্ঘদিন ধরে আইন অনুযায়ী ২ শতাংশ শেয়ার ধারণ করছে না।

পরিচালকরা হচ্ছেন-মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির ও দিলরুবা শারিমন, প্রভাতি ইন্স্যুরেন্সের পরিচালক হাবিব ই আলম চৌধুরী ও বদলুর রহমান খান, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ইকবাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাতিষ্ঠানিক পরিচালক পাইওনিয়ার ড্রেসেস লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক সোহাইল হুমায়ুন এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালক শফিক আহেমদ, আজাদ মোস্তফা, আজিজ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ফারহানা ইসলাম সোনিয়া ও সাদ কাদির বিন সোলাইমান।

রোববার (২০ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বশেষ সভার এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। গত জুলাই মাসের প্রথমদিকে কমিশন যেসব কোম্পানির পরিচালকরা নিজ কোম্পানির ২ শতাংশ শেয়ার নেই, তারা পদে থাকতে পারবেন না বলে এক নির্দেশনা দেয়।

যাদের দুই শতাংশ শেয়ার নেই, তাদের শেষবারের মতো শেয়ার কিনে পদে থাকার সুযোগ দিতে ৪৫ দিনের সময় বেঁধে দেয় বিএসইসি। এ সুযোগে ৪৪ পরিচালক শেয়ার কিনে তাদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করেছেন।

কয়েকজন পরিচালক নির্ধারিত সময়ে শেয়ার কিনতে না পেরে সময় চেয়ে আবেদন করেছেন। কমিশন তাদের আবেদন গ্রহণ করেছিল। বাড়তি সময় শেষ হওয়ার পরও এসব কোম্পানির পরিচালক কমিশনের নির্দেশনা মানেননি।

২০১১ সালের নভেম্বরে প্রথম দিকে এই সংক্রান্ত নির্দেশনা অনুসারে বিএসইসি শেয়ার কোম্পানির পরিচালক পদে থাকতে নিজ কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতা মূলক। এ নির্দেশনা চ্যালেঞ্জ করে অনেক পরিচালক উচ্চ আদালতে রিট করেছিলেন। তবে কমিশনের নির্দেশনা বৈধ বলে ঘোষণা করেন উচ্চ আদালত।

সান নিউজ/পিডিকে/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা