পেঁয়াজবোঝাই দেড় শতাধিক ট্রাক প্রবেশের অপেক্ষায়
বাণিজ্য

দেড় শতাধিক ট্রাক পেঁয়াজ প্রবেশের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক:

চতুর্থ দিনের মতো পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে ওপারে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে ব্যবসায়ীদের আগেই করা এলসির পেঁয়াজ নিয়ে দেড় শতাধিক ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে হঠাৎ করেই ভারতীয় কর্তৃপক্ষ কোনো কিছু না জানিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে গত তিনদিনে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। তবে সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজবোঝাই দেড় শতাধিক ট্রাক ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় আছে। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই আগের এলসিকৃত এসব পেঁয়াজবোঝাই ট্রাক যে কোনো সময় ভোমরা বন্দরে প্রবেশ করবে।

ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩টি ট্রাকে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন।

অন্যদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যেন মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরশিদা খাতুন জানান, তারা ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করছেন।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

হাম উপসর্গে শিশুর মৃত্যু আরও ৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ছয় মাসে প্রাণ হারালেন বিএনপির ৩৮ নেতাকর্মী 

গত ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত পৃথক সহিংস ঘটনায় বিএনপি ও দলটির সহযোগী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা