পেঁয়াজ রপ্তানির বিষয়ে ঢাকা-দিল্লি আলোচনা শুরু
বাণিজ্য

পেঁয়াজ রপ্তানির বিষয়ে ঢাকা-দিল্লি আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

গত বছরের মতো এবারও হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এতে বাংলাদেশের পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ৬০ টাকার পেঁয়াজ ইতিমধ্যে ১০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এজন্য বন্ধুপ্রতিম দেশটির এই সিদ্ধান্ত প্রত্যাহারে এরই মধ্যে দিল্লিকে ঢাকা অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, ‘পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে জানানোর কথা থাকলেও জানায়নি ভারত। তবে আবার রপ্তানির বিষয়ে দিল্লির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর প্রকাশিত হলে রাজধানীর কোথাও কোথাও এই প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। মাত্র একদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে শতকের ঘরে পৌঁছে গেছে পেঁয়াজের দাম।

গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে বাংলাদেশে সব রেকর্ড ভঙ্গ করে পেঁয়াজের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে।

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন গতবারের অবস্থা এবার হবে না। তিনি বলেন, ‘আমরা বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা করবো। গত বছর থেকে আমাদের তো কিছু অভিজ্ঞতা হয়েছে। মিয়ানমার, টার্কি, ইজিপ্ট, চায়না থেকে। বাইরে থেকে আমদানি করা সম্ভব হলে পরিস্থিতি ভালো হবে।’

সরকারি বিক্রয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এরপক্ষ থেকে জানানো হয়েছে, আমরা বেশ কিছুদিন ধরেই ২৮৫টি পয়েন্টে কম দামে পেঁয়াজ বিক্রি করছি। সেই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানির যে নিয়মিত প্রক্রিয়া, সেটাও অব্যাহত রয়েছে।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাফে টানা পঞ্চম মেয়াদ সালাহউদ্দিনের

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বা...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা