পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণ জানাল ভারত
বাণিজ্য

সংকটেই পেঁয়াজ রপ্তানি বন্ধ ভারতের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। আগে পেঁয়াজ পাঠানো বন্ধ রেখে দেরিতে পাঠানো চিঠিতে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে দেশটিতে বৃষ্টি-বন্যাজনিত সংকট ও অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধিই আকষ্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণ বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, নিজের দেশে সরবরাহ ও মূল্য ঠিক রাখতেই বাইরের দেশগুলোতে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত।

দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত থেকে কোনো পেঁয়াজ আসেনি। তবে পেঁয়াজ আসা কেন বন্ধ হলো, এর আনুষ্ঠানিক কোনো কারণ ওইদিন সকাল থেকে বলতে পারেননি কোনো পক্ষই। অবশেষে সন্ধ্যায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ নম্বর ধারা অনুসারে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কাঁটা টুকরা ও গুঁড়া এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট সৃষ্টি হয়েছে। সে কারণে ভারত নিজ দেশের বাইরে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শংকর দাস জানিয়েছিলেন, কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। দেশটির সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হওয়া অঞ্চলগুলো তলিয়ে গেছে। এছাড়া সেখানকার বাজারে দামও বেড়েছে। নিজ দেশে পেঁয়াজের দাম ঠিক রাখতেই হয়তো তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের কোনো নির্দেশনার খবর তিনি জানেন না। সে সময় একই কথা বলেছিলেন ভোমরা কাস্টম হাউসের সহকারী কমিশনার পারভেজ আমানও। গত বছরও ভারত হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছিল হু হু করে। সে সময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এবার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর পরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা