আসছে ২০ হাজার টন পেঁয়াজ
বাণিজ্য

আসছে ২০ হাজার টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া ভারতের বিকল্প দেশ থেকে সমুদ্রপথে ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। দেশের বাজারে ওই পেঁয়াজ আসতে সর্বোচ্চ ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। তাই আতঙ্কিত হয়ে অযথা বেশি পেঁয়াজ কিনে মজুদ না করার অনুরোধ জানিয়েছেন আমদানিকারকরা।

গত বছরের মতো এবারও হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এতে বাংলাদেশের পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ৬০ টাকা কেজির দেশি পেঁয়াজ ইতিমধ্যে ১০০ থেকে ১২০ টাকায় আর আগের আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি বেশি পেঁয়াজ কিনে রেখে সংকট আরও বাড়িয়ে তুলছেন এক শ্রেণীর ক্রেতারা।

গত বছর ভারত রপ্তানি বন্ধের দুই সপ্তাহ পর দেশের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানিতে সক্রিয় হয়েছিলেন। তবে এবার রপ্তানি বন্ধের বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন তারা। গতবারের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগেভাগেই। সেই আলোকে ২৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পাঁচটি দেশ থেকে মোট ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ।

মিসর থেকে আসবে ১০০ টন আর অন্য চারটি রপ্তানিকারক দেশ তুরস্ক, চীন, মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি হবে বাকি পেঁয়াজ।

আমদানিকারকরা মনে করেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে মিশরের পেঁয়াজ দেশে আসা শুরু হবে। আর বাকি দেশগুলো থেকে তিন সপ্তাহের মধ্যে পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে। পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এরই মধ্যে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পণ্যটি নিয়ে স্থানীয় বাজারে যেন কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, সেজন্যই এ পদক্ষেপ বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।


সান নিউজ/পিডি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাফে টানা পঞ্চম মেয়াদ সালাহউদ্দিনের

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বা...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা