মোবাইল
টেকলাইফ

মোবাইল গরম হলে করণীয় 

সান নিউজ ডেস্ক: মোবাইল গরম হলে ব্যবহারকারীরা কিছুটা অস্বস্তিতে পড়েন। তবে স্মার্টফোনের তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সমস্যা হলো অনেকের স্মার্টফোন ব্যবহার না করা অবস্থায় গরম হয়ে ওঠে৷

এরকম সময়ে চিন্তিত হওয়া স্বাভাবিক। সচরাচর এরকম সমস্যা হলে স্মার্টফোনের আয়ু কমে। ফোন গরম হলে স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। কিন্তু এরকম সমস্যা কেন হয়? আর এই সংকট নিরসনে কিই বা করার আছে? আজ এই সংকট মোকাবেলারই কিছু নির্দেশনা রইলো এখানে:

ফোন চার্জ দেয়ার সময় ফোনটি ব্যবহার না করাই ভালো। চার্জ দেয়া অবস্থায় ফোনের ব্যাটারিতে চাপ পরে তাই ফোন গরম হয়ে ওঠে।

এছাড়া ফোনের নেটওয়ার্ক দুর্বল হলে ফোন গরম হতে পারে। আপনার এলাকায় কোনো সিমের নেটওয়ার্ক দুর্বল হলে ফোন ভালো ব্যান্ডউইথ খুঁজতে গেলে ব্যাটারি আর প্রসেসরে চাপ পড়ে। ফলে ফোন গরম হয়ে ওঠে। তাই আপনার এলাকায় যে সিমের নেটওয়ার্ক ভালো সেই সিম ব্যবহার করুন।

ফোনের প্রসেসর জরুরী৷ সচরাচর সব প্রসেসর গেম নিয়ন্ত্রণ করতে পারেনা। আপনি কি এমনিই যোগাযোগের জন্যে ফোন ব্যবহার করবেন, নাকি গেম খেলবেন নাকি শুধু মিডিয়া দেখবেন। এসব ভেবে ফোন কিনুন।

ফোনে যেসকল অ্যাপ একেবারেই ব্যবহার করেন না সেগুলো আনইন্সটল করে ফেলুন।

ফোনে অতিরিক্ত ছবি, ভিডিও থাকে যা আপনার কাজে আসেনা তাহলে ডিলিট করে ফেলুন। অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন প্রসেস করতে পারেনা ডাটা। তাতে ফোন গরম হয়ে যেতে পারে এবং অনেক সময় স্লো হয়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা