ছবি: সংগৃহীত
টেকলাইফ

অনিবন্ধিত পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনও ভুল ত্রুটি হয়, ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ৫টার পর বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, টিবিএস, জাগো নিউজ২৪ এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো ব্লক পাওয়া যাচ্ছিল। তবে ৬টার পর এসব নিউ পোর্টালের ওয়েবসাইট আবারও চালু হয়।

এ প্রসঙ্গে বন্ধ হওয়া কয়েকটি নিউজ পোর্টালের প্রতিনিধি জানান, তাদের নিউজ পোর্টাল নিবন্ধিত। এগুলো বন্ধের কোনও কারণ নেই। ইতোমধ্যে তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে পুনরায় এটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা