গুগল প্লে
টেকলাইফ

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল প্লে

সান নিউজ ডেস্ক: আজ থেকে অনেক পুরোনো অ্যান্ডোয়েড স্মার্টফোনে গুগলের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ কাজ করবে না। এর মধ্যে রয়েছে, ম্যাপস, জিমেইল ও ইউটিউবসহ বেশ কিছু ফিচার। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে এসব অ্যাপে লগইন করতে পারবেন না।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।

সেসব স্মার্টফোনে এ গুগলের এ সেবা কাজ করবে না, সেগুলো হলো-সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস। এছাড়া এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

স্মার্টফোনের এ সমস্যা এড়াতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিয়েছে গুগল। তবে তা অবশ্যই পরবর্তী সংস্করণ হালনাগাদ করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা