সংগৃহীত ছবি
খেলা

১৭২ রানেই শেষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৭২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। স্যান্টার-প্যাটেলের ঘূর্ণিতে প্রথম সেশনে ১৮ রান তুলতেই চলে গেছে ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ৪০ রান করতে গেছে আরও ৪ উইকেট। শেষ পর্যন্ত একদিন শেষ করার আগেই লজ্জাজনক প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (৬ ডিসেম্বর) শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই টেস্ট জিতলে বা ড্র করতে পারলে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের হতশ্রী রূপ দেখাল বাংলাদেশের ব্যাটাররা।

টেস্টে এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে ১৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের জয় ১৩ ম্যাচে আর বাংলাদেশের দুই ম্যাচে। বাকি ৩ ম্যাচে কোনো ফল আসেনি।

আরও পড়ুন : সাকিবের বার্ষিক আয় কত

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা