সংগৃহীত ছবি
খেলা

অবিশ্বাস্য জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: স্বর্ণা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠেই হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৩ রানে জয় পায় বাংলা‌দেশ।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই জয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার, মাত্র ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

রোববার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বেনোনিনের উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৯ বলে ৬ টি চার আর এক ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। অধিনায়ক নিগার সুলাতান ২১ বলে ৬টি বাউন্ডারি দিয়ে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ২৪ বলে ২৪ আর ১৭ বলে ১৬ রান করে ফেরেন শামিমা সুলতানা ও সোবহানা মুস্তারি।

আরও পড়ুর: বিসিবি ছাড়ার ঘোষণা পাপনের!

১৫০ রানের টার্গেটে নেমে স্বর্ণ আক্তারের লেগ স্পিনে ব্রিভান্ত হয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান ‍তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ওপেনার অ্যানেকে বোশ ৪৯ বলে ৯টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া ২৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩০ রান করেন আরেক ওপেনার তাজমিন। বাংলাদেশ নারী দলের হয়ে স্বর্ণা আক্তার ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা