সংগৃহীত ছবি
খেলা

সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আরও পড়ুন : টেস্ট জয়ের পথে বাংলাদেশ

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা