খেলা

আফগানদের উড়িয়ে শীর্ষে কিউইরা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানদের ৩৪.৪ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে দিয়েছে কিউইরা।

আরও পড়ুন : ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানদের সামনে টার্গেট ছিল ২৮৯ রান। বোলিং পিচে রান তোলা বেশ কষ্টের। তাই হয়েছে। পাওারপ্লের প্রথম দশ ওভারে রান উঠেছে ওভারপ্রতি তিন করে। তবে সাবধানী শুরু করেও রক্ষা হয়নি তাদের।

ব্যাটিং অর্ডারের দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুজনেই ফিরে গিয়েছেন পাওয়ারপ্লের আগে। হেনরির শিকার গুরবাজ আর জাদরানকে ফিরিয়েছেন বোল্ট।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

৯৭ রানে ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল।

আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা।

আরও পড়ুন : বিশ্বকাপের দ্বিতীয়পর্বে বাংলাদেশ

এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা। চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা