সংগৃহীত
খেলা

ভারতের বিপক্ষে নেই মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি ক্রিকেট খেলোয়ার মুশফিকুর রহিম সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে খেলবেন না। ফলে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে এই উইকেটকিপার ব্যাটারের সার্ভিস পাচ্ছে না দলটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নেইমারের গোলের রেকর্ড

গত ১০ সেপ্টেম্বর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসেন মুশফিক। তবে দীর্ঘ সময়ের জন্য নয়, ২ দিন পরই ফেরারা কথা ছিল। তবে এই বার সিদ্ধান্ত বদলেছেন। চলমান এশিয়া কাপে আর দলের সাথে যোগ দেবেন না তিনি।

মূলত মুশফিক নবজাতক সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন। বিসিবিও তাতে সম্মতি জানিয়েছে। তাই সাকিবের দলকে ভারতের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে।

আরও পড়ুন: হার দিয়ে শেষ বাংলাদেশের

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী জানান, 'মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুনবার্সনের মধ্যে আছে। এই সময়ে স্ত্রী ও সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার অবস্থা বুঝতে পেরেছি, তাই ম্যাচে তাকে ছুটি দিয়েছি।'

এর আগে মুশফিক এশিয়া কাপের শুরু থেকেই দলের সাথে ছিলেন। গ্রুপ পর্বের ২ ম্যাচসহ খেলেছেন সুপার ফোরের প্রথম ২ ম্যাচও। দলকে ভারতের বিপক্ষে তার অনুপস্থিত নিশ্চিতভাবেই ভোগাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা