সংগৃহীত
খেলা

সংসদে গেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: টাইগার অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ জাতীয় সংসদ ভবনে দেখা গেল। এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলংকার সঙ্গে ম্যাচ শেষে ৩ দিন ছুটি পেয়ে দেশে আসেন সাকিব।

আরও পড়ুন: হার দিয়ে শেষ বাংলাদেশের

সোমবার (১১ সেপ্টেম্বর) একাদশ সংসদের ২৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনে সাকিবকে দেখা যায়।

সাকিব প্রথমে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেন। কিছু সময় ২ জন আলাপ করেন। এরপর সাকিব পাপনের সাথে বের হয়ে সংসদে প্রধানমন্ত্রীর লবির দিকে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও সংসদে প্রবেশ করেননি।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে ভারত

সাকিবকে লবিতে রেখে সংসদ অধিবেশনে যোগ দেন পাপন। প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংসদে প্রবেশ করেন। প্রায় ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে বের হন তিনি।

আরও পড়ুন: কন্যার বাবা হলেন মুশফিক

সাকিবের হঠাৎ সংসদ ভবনে যাওয়ার কারণ জানা যায়নি। তবে গুঞ্জন উঠেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাকিব।

এদিকে দলকে শ্রীলংকায় রেখে দেশে ফিরে ঢাকায় ‘আল আমিন কেমিক্যালস’ নামের একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধন করে সাকিব। জানা যায়, প্রতিষ্ঠানটিতে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেসের শেয়ারের মালিকানা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা