ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

শ্রীলঙ্কা ছেড়ে লাহোরের পথে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। দ্বিতীয় ম্যাচের জন্য তাই আজ পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছে টিম বাংলাদেশ।

আরও পড়ুন : উয়েফার বর্ষসেরা হালান্ড

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে যাবেন সাকিবরা।

এর আগে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বো পৌঁছায় টাইগাররা। সেখান থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে বিমানযাত্রা।

শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়ে বিশ্রাম নেওয়ার কিংবা অনুশীলনের সময় পাবে না বাংলাদেশ। কারণ যাওয়ার একদিন পরই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দফী স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটি জিততেই হবে সাকিবদের।

আরও পড়ুন : এগিয়ে এলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিয়ে জেগেছে শঙ্কা। দ্বিতীয় ম্যাচে তাই জয় ছাড়া কোনো পথ খোলা নেই টাইগারদের। আফগানদের শুধু হারালেই হবে না, নজর রাখতে হবে রানরেটের দিকেও।

কেননা আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ আছে ৫ সেপ্টেম্বর। সে ম্যাচে আফগানরা জিতে গেলে একটি জয় নিয়েও রানরেটে এগিয়ে থাকার দরকার পড়বে টাইগারদের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা