সংগৃহীত ছবি
খেলা
এশিয়া কাপ

বিকালে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

টুর্নামেন্ট শুরুর আগের দিন পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন। দলে ডাক পেয়ে লঙ্কায় উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে দেখা যাবে নাঈম শেখ-তানজিদ হাসান তামিমকে।

তিন, চার, পাঁচে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। আর ছয় নম্বর পজিশনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

আরও পড়ুন : কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

অন্যদিকে স্পিন ইউনিটে সাকিবকে সঙ্গ দিতে বিতর্ক ছাড়াই একাদশে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর পেস ইউনিটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাঈম শেখ, এনামুল হক বিজয়/তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদি হাসান/শামীম হোসেন পাটোয়ারি/আফিফ হোসেন ধ্রুব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা