ছবি-সংগৃহীত
খেলা

মনোবিদ নিয়োগ দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক : টাইগারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ হিসেবে ছিলেন ফিল জন্সি। জানা গেছে, আসন্ন ভারত বিশ্বকাপেও দলের সঙ্গেই থাকবেন এই অজি মনোবিদ।

আরও পড়ুন : সৌদিতে রোনালদো ম্যাজিক

শনিবার (১২ আগস্ট) ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে জন্সিকে। তার মানে, ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে কাজ শুরু করেছেন তিনি।

এরআগেও দুই দফায় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন জন্সি। ২০১৪ সালে বাংলাদেশ দলে দিন দুয়েকের একটি সেশন পরিচালনা করেছিলেন তিনি। এরপর ২০১৫ বিশ্বকাপে সাকিব-তামিমদের সাইকোলজি নিয়ে কাজ করেছেন ৯ দিনের মতো।

জন্সিকে অবশ্য পুরোপুরি ক্রীড়া মনোবিদ বলা যায় না। তিনি মূলত ব্রিসবেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারফরম্যান্স সাইকোলজিস্ট। যেকোনো বড় ইভেন্টের আগে কীভাবে মনের দুশ্চিন্তা বা ধোঁয়াশা দূর করে নিজের ভেতরে থাকা ক্ষমতাকে আরও ইতিবাচক করে তোলা যায়, তারই আবহ তৈরি করে দেন জন্সি ৷ বিশ্বের নামী-দামি কর্পোরেট সংস্থার হয়ে কাজ করেন এই অজি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন : আয়ের তথ্য নিয়ে কোহলির মন্তব্য

জানা গেছে, বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই বিশ্বকাপের আগে ফিল জন্সিকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে সেটা লম্বা সময়ের জন্য নয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন এই অজি।

এদিকে আজ (১৩ আগস্ট) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। মাঝে তিন দিনের বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে আগমী ২৬ আগস্ট শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা