খেলা

ঢাকায় বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক : বিশ্বভ্রমণের অংশ হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) রাতে ট্রফিটি বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে।

আরও পড়ুন : সিরিয়ায় মিসাইল হামলায় ৪ সেনা নিহত

আজ সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে বিশ্বকাপের ট্রফির। দুপুর ৩টায় হবে এই ফটোসেশন পর্ব।

পরদিন ৮ (মঙ্গলবার) আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংবাদমাধ্যম, জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক ক্রিকেটার, ক্রিকেটের অফিসিয়াল ও আয়োজকদের জন্য ট্রফিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে।

আরও পড়ুন : ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ট্রফি ট্যুরের শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা