ছবি-সংগৃহীত
খেলা

অধিনায়ক মনোনয়নে অস্থিরতা নেই

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা কে হচ্ছেন তামিমের জায়গায় নতুন অধিনায়ক? এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও কৌতুহলের শেষ নেই। কানাঘুষা চলছে, এশিয়া কাপের মাস খানেক আগে নতুন অধিনায়ক মনোনীত করতে গিয়ে চাপে পড়েছে বিসিবি। কিন্তু বিষয়টি মানতে নারাজ বোর্ডের অন্যতম নীতি নির্ধারক সিনিয়র পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

আরও পড়ুন : অধিনায়কত্ব ছাড়লেন তামিম

শনিবার (৫ আগস্ট) দুপুরে শেরে বাংলায় মিডিয়ার সাথে আলাপে মল্লিক জানান, ‘অধিনায়ক ঠিক করা নিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই।’

তিনি বলেন, তামিম অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোটা যে একটা ধাক্কা, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। উনারা (বোর্ড সভাপতি ও অন্যান্য শীর্ষ কর্তা) খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই।

জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর ও অন্যতম সিনিয়র পরিচালক খালেদ মাহমুদ সুজনকে এখন বোর্ডের কার্যক্রমে একটু কম দেখা যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘সুজন ভাই তো আছেন। উনি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। অপারেশন্সেরও ভাইস চেয়ারম্যান। পরশু দিনও আমি দেখেছি বোর্ড সভাপতির সঙ্গেও বিভিন্ন কিছু নিয়ে কথা বলছেন।’

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

আজ দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক যখন মিডিয়ার সঙ্গে কথা বলেন, তখন বিপিএল প্রসঙ্গও চলে আসে। বলাবাহুল্য, তিনি বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য সচিব।

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য সচিব। তাই তার কাছে বিপিএল প্রসঙ্গও প্রশ্ন করেন সাংবাদিকরা।

বিপিএলের সময়সূচি নিয়ে এক প্রশ্নে মল্লিক বলেন, ‘আমরা আগেই বলেছি, জাতীয় নির্বাচনের এক সপ্তাহের মধ্যে শুরু করব। দলগুলোর সঙ্গেও সেভাবেই কথা চলছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা