ছবি-সংগৃহীত
খেলা

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : দুই ম্যাচ দেখে দলকে মাপা উচিত না

বাংলাদেশ দলে আনা হয়েছে তিন পরিবর্তন। এবাদত হোসেন ইনজুরির কারণে ছিটকে গেছেন। দলে নেই মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদও। তাদের পরিবর্তে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। অর্থ্যাৎ, তিন পেসারের পরিবর্তে বাংলাদেশ আজ খেলবে দুই পেসার নিয়ে। তাইজুলকে দিয়ে স্পিনে শক্তি বাড়ানো হয়েছে।

অন্যদিকে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বিশ্রাম দেয়া হয়েছে দলটির তারকা লেগ স্পিনার রশিদ খানকে। সঙ্গে বিশ্রাম পেয়েছেন মোহাম্মদ সেলিমও। রশিদ খান এবং মোহাম্মদ সেলিমের পরিবর্তে আফগান একাদশে জায়গা পেয়েছেন আবদুর রহমান এবং জিয়া-উর রহমান। দু’জনের মাথাতেই আজ উঠবে অভিষেকের ক্যাপ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

আরও পড়ুন : ভারতে দল পাঠাতে নারাজ পাক ক্রীড়ামন্ত্রী

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, আবদুর রহমান, জিয়াউর রহমান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ারসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ...

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

পাইপলাইনের গ্যাসের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর রান্নার প্রধান জ্বালানি হলো তরলীক...

৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা