ছবি: সংগৃহীত
খেলা

সেরা গোলরক্ষক জিকো

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার ফাইনালের মঞ্চে না উঠতে পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।

আরও পড়ুন : বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ ফাইনালে মঞ্চে জিকো সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ হয়ে পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ।

তিনি দেশে এসে জিকোকে পুরস্কারটি বুঝিয়ে দেবেন।

আরও পড়ুন : হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে ৪ টি ম্যাচে ৫ টি গোল হজম করেছে বাংলাদেশ। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। বিশেষ করে সেমিফাইনালে তার দৃঢ়তায় বাংলাদেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময় নিতে সক্ষম হয়।

এ টুর্নামেন্টে ভারতের সুনীল ছেত্রী সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় ২ পুরস্কারই পেয়েছেন। এছাড়া ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল।

আরও পড়ুন : বড় শাস্তিতে নেইমার

ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের পদক ও ট্রফি দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা