ফাইল ছবি
খেলা

শুরুর আগেই বিশ্বকাপে রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আসছে ২০ জুলাই থেকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে বসছে নারী বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরুর এখনও এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও, এরই মধ্যে ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১০ লাখের বেশি।

আরও পড়ুন: সাফের দল ঘোষণা, নেই এলিটা

এবারের নারী বিশ্বকাপের আসরে দল এবং ম্যাচ সংখ্যা বাড়ানো হয়েছে। এবার ৩২টি দল খেলবে। ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছিল, বিশ্বকাপের ৬৪ ম্যাচ দেখতে ১৫০টি দেশের দর্শকের জন্য অতিরিক্ত আড়াই লাখ টিকিট বরাদ্দ করা হয়েছে। ফিফার প্রধান ফুটবল কর্মকর্তা সারাই বারেমান এ বিষয়ে বলেন, ‘দুটি আয়োজক দেশেই বেশ কিছু ম্যাচের জন্য দর্শকের বিপুল সাড়া পেয়েছি আমরা। বাড়তি টিকিটের জোগান এই আগ্রহী দর্শকদের ম্যাচ দেখার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।’

আরও পড়ুন: সৌদি মুসলিম দেশ তাই এসেছি

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে অকল্যান্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ে। এখন পর্যন্ত হওয়া আট আসরের চারটিতেই শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের নারীরা। সর্বশেষ দুই বিশ্বকাপও তাদের দখলেই গেছে। ছেলেদের ফুটবল বিশ্বকাপ ১৯৩০ সালে শুরু হলেও মেয়েদের ফুটবলে শুরু হয় ১৯৯১ সালে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা