ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলে কোহলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক: গুজরাট টাইটান্সের কাছে হেরে প্লে-অফে ওঠার স্বপ্ন ভেঙে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এমন ম্যাচেও বেঙ্গালুরুর আশার আলো হয়ে জ্বলেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন: প্লে-অফের ৪ দল ও সূচি

স্বপ্ন-ভঙ্গের এ ম্যাচে কোহলি তুলে নিয়েছেন চমৎকার সেঞ্চুরি। পূর্ণ করলেন নিজের সপ্তম সেঞ্চুরি। আইপিএলে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আর কেউ নেই।

রোববার ব্যাঙ্গালুরুর এম চিন্বাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ৬১ বলে ১০১ রানের দারুণ ইনিংস উপহার দেন কোহলি। গড়েন নতুন রেকর্ড।

আরও পড়ুন: কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকেও পেছনে ফেলেছেন কোহলি। ভারতীয় তারকার চেয়ে একটি কম নিয়ে তালিকায় ছয় নম্বরে আছেন গেইল।

গতকালের আগের ম্যাচেও সেঞ্চুরি হাঁকান কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে উপহার দেন আরেকটি শতরানের ইনিংস। ওইদিন মূলত ছয় সেঞ্চুরি নিয়ে গেইলের পাশে বসেন তিনি। এবার আরেকটি শতক করে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইলকে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

প্রসঙ্গত, কোহলির রেকর্ডের এই ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে ৪ উইকেট হারিয়ে গিলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা