ছবি-সংগৃহীত
খেলা

কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলে মূলত বোলার হিসেবেই খেলেন মেহেদি হাসান মিরাজ। তবে শেষ কয়েকটি সিরিজে ব্যাট হতেও দারুন পারফর্মেন্স করেছেন তিনি। তার ব্যাটে ভর করেই ভারতের বিপক্ষে দুটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। কিছুদিন আগে মিরাজকে জেনুইন অলরাউন্ডার হিসেবেও অ্যাখ্যা দেন টাইগারদের হেড কোচ হাতুরুসিংহে। তার দুরন্ত পারফরম্যান্স নজর এড়ায়নি ইংলিশদেরও।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মার্টিনেজ !

দেশের এই তারকা ক্রিকেটার জানালেন নতুন সুখবর। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। মিরাজকে ওয়ানডে ফরম্যাটে খেলার প্রস্তাব দিয়েছে কাউন্টির দল ওয়ারউইকশায়ার।

মিরাজের কাউন্টিতে খেলার প্রস্তাব এসেছে মূলত স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে। সবশেষ ডিপিএলে মোহামেডানের হয়ে মিরাজের সঙ্গে খেলেছিলেন লিনটট। বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই।

তিনি জানান, ‘এবারের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় মোহামেডানের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট আমাকে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রস্তাব দিয়েছেন। তখন আমি হ্যাঁ-না কিছুই বলিনি। এবার আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার পরও তিনিই আমাকে আবার বলেছেন, তুমি চাইলে আগামী আগস্টে ওয়ারউইকশায়ারের হয়ে ওয়ানডে খেলতে পারো।’

আরও পড়ুন : আফগানদের বিপক্ষে খেলবে সেরা দল

মিরাজ আরো বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি খেলার। তবে যেহেতু আগস্টে টুর্নামেন্টটি, এখনও তিন মাস প্রায় বাকি। কাজেই এখনই বলতে পারছি না, খেলা সম্ভব হবে কিনা। কারণ আগস্টে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা আছে। যদি তারা আসে, তাহলে পারব না। তা না হলে পাঁচ-ছয়টা ম্যাচ খেলার ইচ্ছে আছে’-যোগ করেন মিরাজ।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন না দীর্ঘদিন। সবশেষ পেসার মোস্তাফিজুর রহমান কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন ২০১৬ সালে সাসেক্সের হয়ে। এরপর কোনো ক্রিকেটারের সুযোগ হয়নি। সেই অচলায়তন ভাঙতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা