ছবি-সংগৃহীত
খেলা

পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হারার পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

আরও পড়ুন : ভারতকে টপকে শীর্ষ দুইয়ে পাকিস্তান

বৃহস্পতিবার (১১ মে) শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে দুই পেসার রোহানাত দৌলাহ বর্ষণ-ইকবাল হোসেন ইমনের তোপে শুরু থেকে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সর্বোচ্চ ৩৫ রান করেন পাকিস্তান যুব অধিনায়ক সাদ বেগ। আরাফাত মিনহাজ ২৮ ও তায়েব আরিফ-শ্যামল হাসান ১৭ রান করে আউট হন। ২৭ রানে অপরাজিত থেকে কোনো মতে দেড়শ পার করেন আলি আস্ফান্দ। ৪১.৪ ওভারে পাকিস্তান অলআউট হয় ১৫৪ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বর্ষণ-জিষান আলম। ২টি করে উইকেট নেন ইমন-পারভেজ রহমান জীবন।

আরও পড়ুন : জেতা হলো না বাংলাদেশের

রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন আদিন বিন সাদিক-মাজহারুল ইসলাম। সর্বোচ্চ ৩৬ রান আসে আদিলের ব্যাট থেকে। এ ছাড়া সিহাব জেমস ২৭, জিষান ২৪ ও মাজহারুল ইসলাম ২১ রানে আউট হন। মাহফুজুর রহমান ৮ ও জীবন ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মাত্র ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন আইমাল খান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরাফাত আহমেদ ও আলী আসফান্দ।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

এই জয়ের পরও পিছিয়ে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে ২-১ ব্যাবধানে এগিয়ে সফরকারীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা