ছবি-সংগৃহীত
খেলা

দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারলো না বাংলাদেশের যুবারা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন : আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

সোমবার (৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৯৩ রানে।

এদিন বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৯ রানেই ওপেনার আশিকুর রহমান শিবলির উইকেট হারায় টাইগাররা। তিনি ফিরেছেন শূন্য রানে। এরপর শাহরিয়ার সাকিব আউট হয়েছেন ১৯ রান করে। আরেক ওপেনার আদিল বিন সাদিক ফেরেন ৬১ বলে ৪০ রানের ইনিংস খেলে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশের যুবারা। অধিনায়ক আহরার আমিনের ব্যাট থেকে আসে ২৩ রান। আরেক ব্যাটার জাকারিয়া ইসলাম শান্ত করেন ২৪ রান।

আরও পড়ুন : সেরা প্রস্তুতি নিতে পারিনি

শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ২২ ও শিহাব জেমস ৬২ বলে ৪২ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। নিচের দিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর গড়তে পারেননি। ফলে ৪৭ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ ইসমাইল। ২টি করে উইকেট নিয়েছেন আইমাল খান, আলী আসফান্ড, আরাফাত মিনহাজ। একটি উইকেট নেন আমির হাসান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে আজান আওয়াইসের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এ ছাড়া ৫১ রানের ইনিংস খেলেছেন সাদ বেগ। এ ছাড়া শামিল হোসাইন ৩৩ আর আমির হাসান ৩৩ রানে থাকেন অপরাজিত।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। ৩টি উইকেট গেছে মাহফুজুরের ঝুলিতে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন পারভেজ রহমান জীবন ও ওয়াসি সিদ্দিক।

আরও পড়ুন : বড় হারে সিরিজ শুরু যুবাদের

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। ফলে হোয়াইট ওয়াসের লজ্জা এড়াতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। চট্টগ্রামের একই মাঠে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

জেল জীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ সালমানের

বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের কঠিন সময়ের একটি অধ্যায়ের কথা স্মরণ করে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা