ফাইল ছবি
খেলা

সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। যুক্তরাষ্ট্রে থাকার কারণে সপ্তাহের শেষ দিকে চেমসফোর্ডে দলের সাথে মিলিত হবেন অলরাউন্ডার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শুক্রবার (৫ মে) চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকেল তিনটার পর এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রধান চালিকাশক্তি ও এক নম্বর অলরাউন্ডার সাকিবকে ছাড়া তামিম ইকবালের নেতৃত্বে প্রস্ততি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

আরও পড়ুন: সরাসরি খেলা দেখা নিয়ে শঙ্কা!

তবে প্র্যাকটিস ম্যাচ না খেললেও বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাকিব আজ ৫ মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। শুক্রবারই তার যুক্তরাষ্ট্র থেকে চেমসফোর্ডে দলের সঙ্গে মিলিত হওয়ার কথা।

এদিকে সাকিব না থাকলেও মূল বহরের পর দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের আজকের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। লিটন গত ২ দিনের প্র্যাকটিস সেশনের এক সেশন করেছেন। আজ তিনি খেলবেন। তবে মোস্তাফিজ খেলবেন নাকি বিশ্রাম নেবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা