ফাইল ছবি
খেলা

বহিষ্কার হলেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) অনারারি সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বাফুফে সভাপতি ও সহ-সভাপতির ক্রীড়া সাংবাদিকদের নিয়ে করা আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিএসপিএ জানায়, সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের অফ দ্য রেকর্ডের কথাবার্তায়। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।

কাজী মো. সালাউদ্দিনের বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী হওয়ায় সংগঠনটি থেকে তাকে বহিষ্কার করা হয় বলে জানায় বিএসপিএ।

আরও পড়ুন: বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

প্রসঙ্গত, কিংবদন্তি খেলোয়াড় হিসাবে বাফুফে সভাপতি পদে বসার পর কাজী মো. সালাউদ্দিনকে ২০১২ সালে বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদ দেয়।পরীক্ষিত ক্রীড়া সংগঠক, লিজেন্ড খেলোয়াড় এবং মিডিয়া সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অনারারি সদস্য পদ দেওয়ার রেজাওয়াজ আছে এই সংগঠনের।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা