ছবি-সংগৃহীত
খেলা

বয়সভিত্তিক দলের নতুন নির্বাচক অপি

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ থেকে অনূর্ধ্ব ১৯ পর্যন্ত বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরাব হোসেন অপি। নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছেন অপি নিজেই।

আরও পড়ুন : বৈশাখী শুভেচ্ছা জানালেন তামিম-লিটনরা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে তিনি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৪ থেকে ১৯ সবগুলো দলের নির্বাচক হিসেবেই কাজ করব।’

বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন আরও ৪ জন। তারা হলেন- হান্নান সরকার, সাজ্জাদ আহমেদ শিপন, হাসিবুল হাসান শান্ত ও এহসানুল হক সেজান।

আরও পড়ুন : বাংলার লৌকিকতা ও আজকের বৈশাখ

এ বিষয়ে বিসিবির গেম ডেভলপম্যান্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাউসার বলেন, ‘মেহরাব আগে আমাদের ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করেছেন। এখন তিনি নির্বাচক হিসেবে কাজ করবেন।’

আপাতত এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন অপি। প্রতি বছর চুক্তি নবায়নের কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এর আগে, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া, সহকারী কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।

আরও পড়ুন : আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

মেহরাব হোসেন অপি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। ১৯৯৮ থেকে ১৯৯৩ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এ সময় ৯ টেস্টে ২৪১ রান ও ১৮ ওয়ানডেতে ৪৪৯ রান করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা