ছবি: সংগৃহীত
খেলা

মুক্তি পাচ্ছে সাকিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্পোর্ট ডেস্ক: ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল।

আরও পড়ুন: আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পোর প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো। রমজান উপলক্ষে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নির্মাতা রুশো বলেন, ‘রমজান উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমরা নির্মাণ করেছি। সাকিব ভাইয়ের মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পারা সব সময় ভালো লাগার। আমরা সচরাচর যেসব গল্পে কাজ করি, এবারের গল্পটি এর বাইরে একদম ভিন্ন।’

আরও পড়ুন : সুখকর হলো না ফিজের প্রথম ম্যাচ

সাকিব আল হাসান ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও অনেক অভিনেতা।

প্রসঙ্গত, গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে শুটিংয়ে অংশ নিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন সাকিব আল হাসান।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা