ছবি-সংগৃহীত
খেলা

আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতলেন সাকিব আল হাসান। মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

আরও পড়ুন : সুখকর হলো না ফিজের প্রথম ম্যাচ

গত মার্চে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক কীর্তি। এবার অসাধারণ সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মার্চ মাস জুড়ে সাকিব বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নামেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি হাফ সেঞ্চুরিসহ মোট ১৪১ রান করার পাশাপাশি ৬টি উইকেটও দখল করেন।

প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও শেষ ম্যাচে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে সাকিব ৭১ বলে ৭৫ রান করেন এবং বল হাতে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হেরে যায় ইংল্যান্ড।

আরও পড়ুন : ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, তবে...

পরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩৮ রান করেন। পাশাপাশি ৩টি উইকেট দখল করেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৩৪ রান করে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব সংগ্রহ করেন ১টি অর্ধশতরানসহ ১১০ রান ও ১টি উইকেট। এর মধ্যে একটি ছিল ৯৩ রানের ইনিংস। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজেও ৬৪ রান করার পাশাপাশি ৫টি উইকেট পকেটে পোরেন তিনি। একটি ম্যাচেই ৫টি উইকেট নেন তিনি।

আরও পড়ুন : বাফুফের বেতনের হিসাবে গরমিল

সব মিলিয়ে মার্চ মাসে সাকিব খেলেন ১২টি ম্যাচ। ৩৫৩ রান করার পাশাপাশি নেন ১৫টি উইকেট।

দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা