সংগৃহীত
খেলা

বিশ্রামে বার্লবির্নি, অধিনায়ক স্টার্লিং

স্টাফ রিপোর্টার : সিলেটে ওয়ানডে সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ড। আগামীকাল সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এমন সময় হঠাৎ টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা দিয়েছে আইরিশরা।

আরও পড়ুন : নান্নুর ঝড়ো ব্যাটিং, জয় লাল দলের

রোববার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে আইরিশরা। বার্লবির্নির অনুপস্থিতিতে আইরিশদের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। এই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে লরকার টাকারকে।

ক্রিকইনফো জানায়, আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান এই বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নেয়ার কথা ছিল বালবির্নির। তবে ওয়ানডের বদলে এই সিরিজে একটি বাড়তি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ফলে ওয়ানডে সিরিজের বিকল্প হিসেবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিচ্ছেন তিনি।

আরও পড়ুন : এলিটার অভিষেক, জিতলো বাংলাদেশ

পল স্টারলিং এর আগে আয়ারল্যান্ডকে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা