সংগৃহীত
খেলা

নান্নুর ঝড়ো ব্যাটিং, জয় লাল দলের

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ম্যাচে নান্নু-রাজিন সালেহদের সবুজ একাদশকে ৫ উইকেটে হারিয়েছে রাজ্জাকের লাল একাদশ। সবুজ দলের দেওয়া ৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় লাল একাদশ।

আরও পড়ুন : জিনিসপত্রের দাম বাড়েনি

রোববার (২৬ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১০ ওভারের এ প্রীতি ম্যাচ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি সবুজ দল। দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেই চাপ সামলে নেন মিনহাজুল আবেদিন নান্নু এবং রাজিন সালেহ। এই দুই ব্যাটার মিলে গড়েন অপরাজিত ৬৫ রানের জুটি।

শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভার শেষে সবুজ দলের সংগ্রহ হয় ৮৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন রাজিন সালেহ, এছাড়া নান্নু করেন ৩১ রান। ২১ বলের ইনিংসে দুইটি ছক্কা হাঁকান নান্নু।

লাল একাদশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তালহা জুবায়ের। এছাড়া ১ টি উইকেট সংগ্রহ করেন মোর্শেদ আলি খান।

আরও পড়ুন : সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

সবুজ দলের দেয় ৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে লাল দলের শুরুটাও ভালো হয়নি। প্রথম বলেই মেহেরাব হোসেন অপি ফিরে যান। এরপর জাভেদ ওমর বেলিম এবং তুষার ইমরানও পারেননি বড় সংগ্রহ গড়তে।

ভালো শুরু পেলেও ১৮ রান করে ফিরেছেন এহসানুল জিসান। তবে শেষ দিকে দলকে জয়ের বন্দরে পৌঁছান হাসানুজ্জামান এবং তালহা জুবায়ের জুটি।

আব্দুর রাজ্জাক করেন ১১ বলে ১৯ রান, তালহা জুবায়ের করেন ১২ বলে ১৯ রান। তবে ১৪ বলে ১০ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসানুজ্জামান। তাতেই ৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় লাল দল।

আরও পড়ুন : বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে উঠছে

সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ রফিক, এছাড়া ১টি করে উইকেট নেন নাজমুল হোসেন, খালেদ মাহমুদ সুজন এবং হাসিবুল হোসেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা