সংগৃহীত
খেলা

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : বাটলারের বিদায়ের পর আদিল রশিদ ও ক্রিস ওকস দেখেশুনে খেলতে থাকেন। কিন্তু তাদের এই জুটিকে বড় করতে ‍দিলেন না তাইজুল ইসলাম। ৩৮তম ওভারের চতুর্থ বলে তাইজুলের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে বিদায় নেন আদিল রশিদ। ইংল্যান্ডের ৮ম উইকেটের পতনে জয়ের আরো কাছে পৌঁছালো বাংলাদেশ।

আরও পড়ুন : তাসকিন আমাদের নজর কেড়েছে

এর আগে বাংলাদেশের করা ২৪৬ রানের জবাবে ভালো শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় অর্ধশতক পূর্ণ করেছিল ইংল্যান্ড। কিন্তু দলীয় ৫৪ রান হওয়ার পর আর ৩ রান যোগ করতেই ৩ উইকেট হারায় ইংলিশরা।

এরপর ৫৫ রানের মধ্যেই ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ভালোভাবেই ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। এরপর স্যাম কারান এবং জেমস ভিন্স চাপ সামাল দেয়ার চেষ্টা করতে থাকেন । তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তবে কারানকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন মিরাজ। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ৪৯ বল থেকে ২৩ রান।

কারানের বিদায়ের পর ক্রিজে নামেন অধিনায়াক বাটলার। তার সঙ্গেও জমে যাচ্ছিল জেমস ভিন্সের জুটি। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব আল হাসান। ম্যাচে সাকিবের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন ভিন্স। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান।

আরও পড়ুন : মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

পরের ওভারেই বোলিংয়ে এসে মঈন আলীকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেন এবাদত। ২ রানের বেশি করতে পারেননি মঈন। এর পর দলীয় ১৫৮ রানে বিদায় নেন বাটলার।

এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার ১২ রান এবং ওকস ২ রান নিয়ে উইকেটে আছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা