সংগৃহীত
খেলা

তাসকিন আমাদের নজর কেড়েছে

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের উইকেটে সাধারণত স্পিনাররাই সুবিধা পান বেশি। মিরপুরের পিচে পেসারদের জন্য থাকেনা বিশেষ কিছু। তারপরও সেখানে ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ। প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের পেসারদের মধ্যে তিনি ছিলেন সেরা। এর মধ্যে প্রথম ওয়নডেতে ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে শিকার করেছিলেন ১ উইকেট। এছাড়া বর্তমানে মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে তিনিই হয়ে উঠেছেন বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলার।

আরও পড়ুন : মাইকিং করেও টিকেট বিক্রি নেই

রোববার (৫ মার্চ) সাগরিকায় সংবাদ সম্মেলনে তাইতো ইংলিশ পেসার মার্ক উড করলেন তাসকিনের প্রশংসা। জানালেন সিরিজে মিরপুরের উইকেটে ভালো করতে তাসকিন আহমেদের থেকে শেখার চেষ্টা করেছেন তারা।

সংবাদ সম্মেলনে মার্ক উড বলেন, ‘তাসকিন খুবই প্রশংসনীয় পারফর্ম করেছে। আমার একার না, সবার নজর কেড়েছে সে। (আমাদের) পুরো দল বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে। সে খুব গতিতে বল করেছে, ভালো লেংথে রেখেছে।’

আরও পড়ুন : মদিনার পথে যাত্রা করছে বাংলাদেশ দল

উড বলেন, ‘প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে যে কোন জায়গায় আসলে বল করা উচিত। আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু শিখেছি। আমি, জোফ্রা এবং ওকস। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে।’

শুধু উইকেট শিকার নয়, তাসকিনের আঁটসাঁট বোলিংয়ের প্রশংসাও করেন ইংলিশ পেসার, ‘এমন না যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিং করেছে। তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল। সব ব্যাটার বলেছে, সে খুব ভালো পারফর্ম করেছে।’

আরও পড়ুন : ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

উড আরও বলেন, ‘সত্যি বলতে আমি চাই না সে খারাপ করুক। তবে এটাও চাই না যে আগামী ম্যাচে সে ভালো করুক এবং অনেক উইকেট নিক (হাসি)। অবশ্যই সে খুব প্রশংসনীয় বোলিং করছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা