খেলা

বিশেষ কিট পরে অনুশীলন ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দল। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে একদিনের বিশ্রাম শেষে আজ ঘাম ঝরাতে নামেন বাটলার-মঈন আলীরা।

আরও পড়ুন : মেজাজ হারালেন মেসি!

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করেন ইংলিশরা।

১০ মিনিট আগে অনুশীলনের প্রস্তুতি নিতে থাকেন ইংলিশ ক্রিকেটাররা। শুরুতে শের-ই-বাংলার সেন্টার উইকেট যাচাই করেন প্রধান কোচ ম্যাথু মট ও পেসার জোফরা আর্চার। তারপর গা গরম করে একাডেমি মাঠের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করে সফরকারী দল।

পেসার জোফরা আর্চার, সাকিব মাহমুদ, মার্ক উড ও রিচ টপলিরা জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার যুক্ত বিশেষ কিট পরেই মাঠে নামেন। এই কিট বিশেষ করে ফুটবলাররা অনুশীলনের সময় ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ক্রিকেটাররাও এটি কমবেশি ব্যবহার করে থাকেন। এই কিটের মাধ্যমে একজন পেসারের মুভমেন্ট হতে শুরু করে সবকিছুই প্রযুক্তির মাধ্যমে পুঙ্খনাপুঙ্খভাবে পরখ করা যায়। কোনো ঘাটতি থাকলে সহজেই ধরা যায়।

তাদের পাশেই নেটে ব্যাটিং ঝালিয়ে নেন ব্যাটাররা। একে একে বাটলার-মঈন আলীরা নেটে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন।

আর্চারসহ পেসাররা বেশ কিছুক্ষণ ধরে একাডেমি মাঠের নেটে বোলিংয়ে ঘাম ঝরান। বোলিং শেষে আর্চারকে ব্যাটিং করতেও দেখা গেছে। এক সময় তাকে লেগ স্পিনেও করতেও দেখা যায় !

আগামী ১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩ মার্চ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

ইংল্যান্ড ওয়ানডে দল :
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা