খেলা

পিএসএলকে না করলেন তাসকিন

সান নিউজ ডেস্ক: দেশের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুলতান সুলতান্সের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আসছে ২৪ ফেব্রুয়ারি তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সে জন্য নিজেকে প্রস্তুত ও ফিট রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারকা এই পেসার।

আরও পড়ুন : আর্সেনালের রোমাঞ্চকর জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিহাব সেন্টারের দায়িত্বে থাকা ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে কাজ শেষে তাসকিন শনিবার বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। মাত্র কয়েকটা ম্যাচের জন্য পিএসএলের প্রস্তাব গ্রহণ করে কোনো ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে না পারলে খুব খারাপ হবে। আর সদ্য আমি ইনজুরি থেকে সেরে উঠেছি, পুরোপুরি ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমার কোনো অনুশোচনা নেই।’

বিপিএলে সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় পায়ের স্ট্রেইনের কারণে বিপিএলে ঢাকা ডমিনেটর্সের শেষ তিন ম্যাচে খেলেননি তাসকিন।

গত বছর জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। বিসিবির কাছ থেকে এজন্য ক্ষতিপূরণও পান তিনি। তাসকিন যোগ করেন, ‘বোর্ড আমাকে সম্মানি (আইপিএল না খেলায়) দিয়েছিল।

সুতরাং আমার কোনো অনুশোচনা নেই। আমার প্রধান লক্ষ্য আগামীতে জাতীয় দলের হয়ে খেলা। যদি জাতীয় দলের সঙ্গে ভালো করি তাহলে আমি ভবিষ্যতে আরো অনেক প্রস্তাব পাবো।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা