খেলা

১৭৮ রানের টার্গেট দিল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা। জয় পেতে রংপুরকে করতে হবে ১৭৮ রান।

আরও পড়ুন: ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না

এদিন ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো শুরু করেন লিটন দাস। দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে ফেরেন রিজওয়ান। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমত তান্ডব চালাতে থাকেন লিটন। তিনে ব্যাট করতে নামা সুনীল নারিন (৮) এবং চারে নামা ইমরুল কায়েস ফেরেন (১৯) রানে। ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান লিটনও।

এরপর জাকের ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৩টি ছয়ে এই রান করেন জাকের। এ ছাড়া ২০ বলে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন খুশদিল। ৩টি ছক্কা ও ২টি চার হাঁকান এই পাকিস্তানি। অপর অপরাজিত ব্যাটার আন্দ্রে রাসেল খেলার সুজোগ পান মাত্র এক বল। এ বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেননি তিনি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার

রংপুরের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা