খেলা

ব্যাটিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফাইয়ার নিশ্চিত হবে।

আরও পড়ুন: ফের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রংপুর।

এদিকে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফায়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা।

আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। তবে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে খেলার আশা টিকে থাকবে হেরে যাওয়া দলের। দ্বিতীয় কোয়ালিফায়ারে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলকে। সেখানে জিতলে ফাইনাল নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আর তাই রংপুর-কুমিল্লার ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামিম পাটোওয়ারী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাভিন-উল-হক, আজমতউল্লাহ ওমরজাঈ, রহমানউল্লাহ গুরবাজ ও টম কোহলার-ক্যাডমোর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা