ছবি : সংগৃহিত
খেলা

চট্রগ্রামকে উড়িয়ে দিল খুলনা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।

আরও পড়ুন : নতুন রেকর্ড গড়লেন রিজওয়ান!

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় খুলনা টাইগার্স।

দলকে জয় এনে দিতে দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। তিনি ফিফটি মিস করলেও মাহমুদুল হাসান জয় ফিফটি পেয়েছেন। আর অধিনায়ক ইয়াসির রাব্বি ঝড়ো এক ইনিংসে ফিনিশিং টেনেছেন।

আরও পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাটে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার ম্যাক্স ও’ডাউডকে হারালেও উসমান খান এবং আফিফ হোসেন রান পান। ওপেনার উসমান ৩১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কার শট আসে।

তিন নম্বরে নামা আফিফ ৩১ বলে ৩৫ রান করেন। এছাড়া ডারউইস রসুলি ২৫ রান করেন। ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন পেস অলরাউন্ডার ফরহাদ রেজা। তাদের ছোট ছোট ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৫৭ রান তোলে চট্টগ্রাম।

আরও পড়ুন : সাকিব অসাধারণ অধিনায়ক

জবাবে খেলতে নেমে শূন্য করে ফিরে যান খুলনার মুনিম শাহরিয়ার। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল জয়। তামিম ৩৭ বলে ৪৪ রান করেন। তরুণ জয় ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ওই জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় খুলনা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর অধিনায়ক ইয়াসির রাব্বি ও আজম খান মিলে ৪ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। আজম খান ১৬ বলে ১৫ ও ইয়াসির রাব্বি ১৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা