ছবি-সংগৃহিত
খেলা

সাকিব অসাধারণ অধিনায়ক

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের দুই ব্যাটার সাকিব আল হাসান এবং ইফতিখার আহমেদ ঝড় তুলে পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড ১৯২ রানের জুটি গড়েন। এমন ইনিংসের পর সহজেই ম্যাচে জয় পায় বরিশাল।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতা পাকিস্তানি খেলোয়াড় ইফতিখার আহমেদ আসেন সংবাদ সম্মেলনে।

সেখানে একপর্যায়ে সাকিবের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন, সাকিব অসাধারণ অধিনায়ক। আমি অনেকের সঙ্গেই খেলেছি...তার অধীনেই সর্বশেষ টি-টেনেও খেললাম। সে ক্রিকেটারদের যেভাবে অনুপ্রাণিত করে, আমার মনে হয় খেলোয়াড়দের এমন সমর্থন করা অধিনায়ক খুব কমই আছে। আমাদের সঙ্গে জুনিয়র ক্রিকেটার আছে, ভুল তো হয়ই, ভুল না হলে তো সে মানুষ না। তাদের এত এত সমর্থন করে, তাদের বলে তোমাদের ইচ্ছে মতো করো সবকিছু, বলো তোমরা কোথায় ফিল্ডিং করতে চাও।

ইফতিখারের সেঞ্চুরির পেছনে সাকিবের সমর্থন ছিল বেশ ভালোভাবেই। ইফতিখার বলেন, আমার রান ৭০ এ থাকতেই সেঞ্চুরির কথা বলেছে। ওই সময় আমি সাকিব ভাইকে বলেছি সেঞ্চুরি করতে চাই, স্ট্রাইকে বেশি থাকলে ভালো হয়। তখন উনি বলেছে, আমি সমর্থন দিচ্ছি, তুমি সেঞ্চুরির পেছনে যাও।

তার এই সেঞ্চুরি ক্যারিয়ার সেরা ইনিংস কি না এমন প্রশ্নের জবাবে ইফতিখার বলেন, এমন না। এর আগেও ভালো ভালো ইনিংস খেলেছি। কিন্তু এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। আমি নিজে এটা উপভোগ করেছি। কারণ দল খুব বাজে অবস্থায় ছিল, দলের চার ব্যাটার আউট হয়ে গিয়েছিল। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা