সংগৃহীত
খেলা

দুইশ’র আগেই শেষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮০ রানের জবাবে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত দু’শর নিচেই অলআউট হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (২৪ মার্চ) ৭ উইকেট হাতে নিয়ে ২৪৮ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল টাইগাররা। তবে দলীয় শতরান পার হওয়ার আগেই ৫ উইকেট হারায় টাইগাররা। এতে অস্বস্তি নিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

এদিন দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয়, লিটন দাস এবং শাহাদাত হোসেন দিপুদের ব্যাটিং ব্যর্থতার দিনে একাই প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম। এই স্পিনারের ফিফটি না পাওয়ার আক্ষেপ (৪৭ রান) এবং শেষদিকে দুই পেসার খালেদ এবং শরিফুলের ৪০ রানের জুটিতে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১৮৮ রান জড়ো করে লাল-সবুজেরা।

আরও পড়ুন : হতাশায় শেষ প্রথম দিন

প্রথম দিনে ৩ উইকেট হারানোর পর ‘নাইটওয়াচম্যান’ হিসেবে ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এই জুটিই শুরু করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। তবে ক্রিজে থিতু হতে পারেননি জয়। স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। ফেরার আগে ৪৬ বলে খেলেন ১২ রানের এক ইনিংস।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে তাইজুলের ৭১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩২ রান নিয়ে বিরতিতে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর আর টিকে থাকতে পারেননি ফিফটির পথে থাকা টাইগার এই স্পিনার। কাসুন রাজিথার দুর্দান্ত এক ডেলিভারিতে মেন্ডিসের মুঠোবন্দী হয়ে ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফার্নান্দো। এ ছাড়া রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা