ছবি: সংগৃহীত
খেলা
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

ভোলায় চ্যাম্পিয়ন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়

ভোলা প্রতিনিধি: দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করা ও তৃর্নমূল পর্যায়ে থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩-২৪ জেলা পর্যায়ের ফাইনাল খেলা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ফাইনাল খেলায় দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট দল এতে অংশ নিয়েছে।

বুধবার (২০ মার্চ) ভোলা জেলা পুলিশ লাইন মাঠে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ আলী নগর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়।

আরও পড়ুন: ঘর পাচ্ছে সাফজয়ী সাগরিকার পরিবার

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়। ব্যাট করতে নেমে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইয়াসিন সর্বোচ্চ ৫৯ ও পাভেল ২১ রান করে।

অপরদিকে দক্ষিণ আলী নগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে নিবিড় ২৫ রানে ৪ উইকেট, মাসুদ ৩৩ রানে ৩ উইকেট ও আবু বক্কর ১৬ রানে ৩ উইকেট লাভ করে।

দক্ষিণ আলীনগর নির্ধারিত টার্গেটে ব্যাট করতে নেমে টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয়ের পাভেল ও নরুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের মুখে পরে ১১৯ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে তারেক ২৫, ঈমন ১৯ ও আবু বক্কর ১৮ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুন: জিম্বাবুয়ে সিরিজের সূচি

ফাইনালে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় জয় পায় ১৭ রানে। এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি ক্ষুদে ক্রিকেটাররা। এর মাধ্যমে আগামী দিনের জাতীয় ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন খেলোয়াড়রা।

এমন আয়োজন অব্যাহত রাখার দাবি ক্ষুদে ক্রিকেটারদের। এছাড়া স্কুল ক্রিকেটকে আরও গুরুত্ব দেয়ার দাবি জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের।

জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, স্কুল ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যালেন্ডারের একটি অংশ। স্কুল পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি বছর এমন আয়োজন করে থাকেন।

আরও পড়ুন: শ্রীলংকাকে ২৮৭ রানের টার্গেট টাইগারদের

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন স্কুল দলটি বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় রাউন্ডে অংশ নিবে। এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনের নতুন খেলোয়ার উঠে আসবে।

ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন বলেন, নতুন খেলোয়াড় সৃষ্টির প্রধান জায়গা হলো স্কুল ক্রিকেট ও বয়স ভিত্তিক টুর্নামেন্ট। এ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আমরা প্রচুর সাড়া পাচ্ছি।

এ টুর্নামেন্টের অংশ নেয়ার খেলোয়াড়রা এক সময় জেলা দলে, বয়স ভিত্তিক দলে ও জাতীয় দলে সুযোগ পাবে। এই স্কুল ক্রিকেটের মধ্যে দিয়ে স্কুলের খেলোয়াড়রা অনুপ্রাণিত হচ্ছে। প্রতিবছর নতুন নতুন কিছু খেলোয়ার সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা সদর সার্কেল এসপি রিপন চন্দ্র সরকার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, মোহাম্মদ ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন ও যুগ্ন সাধারণ সম্পাদক কাজী বাবু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারুক পালোয়ান, সুমন খান ও হাফিজুর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা