সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংসের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অজিরা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার ফারজানা হক। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুর্শিদা খাতুনও। ২৪ বলে ১০ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন : ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নিগার সুলতানা। মোস্তারি ১৭ রানে আউট হলে উইকেট মিছিলে যোগ দেন ফাহিমা খাতুন (১) এবং রিতু মনি (১)। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন টাইগ্রেস অধিনায়ক।

৬৪ বলে ২৭ রান করে নিগার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তার (৬), রাবেয়া খান (৫), সুলতানা খাতুন (২) এবং মারুফা আক্তার শূন্য রানে আউট হলে ৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ১১৮ রানের বড় জয় পায় অজিরা।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অ্যাশলেঘ গার্ডনার। এ ছাড়াও কিম গার্থ দুটি এবং মেগান স্কট ও আলানা কিং একটি করে উইকেট নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা